মুন্সিগঞ্জে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা
ইলিশ প্রজনন মৌসুুমে মুন্সিগঞ্জে মা ইলিশ সংরক্ষণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভয় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায় সভাপতিত্ব করেন। জেলা মৎস অধিদপ্তরের উপ- সহকারি পরিচালক মোসা. শাহিনা খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ, জেলা মৎস কর্মকর্তা শামশুল করীম, মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস এম আব্দুস সোবাহান, গজারিয়া স্টেশন কোস্ট গার্ড কর্মকর্তা। ইলিশের প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মুন্সিগঞ্জের পদ্মা নদীতে ইলিশের প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব মা মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই সাথে এই আইন জেলেদের মানার জন্য বলা হয়।
উপস্থিত বক্তারা আরো বলেন, মোট ২২ দিন নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, বাজারজাতকরন করা যাবে না। এই আইন অমান্যকারীদের অন্যথায় শাস্তির আওতায় আনা হবে।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা মৎস অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ এবং জেলেদের প্রতিনিধিরা।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied