শেষ রক্ষা হলো না ঠাকুরগাঁওয়ে অসদুপায় অবলম্বন করায় ১৯ পরিক্ষার্থী বহিস্কার
ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি হক নগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হামিদুর রহমান নিজ প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য অসদুপায় অবলম্বন করে ভূয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার অপরাধ করেও শেষ রক্ষা হলো না। বুধবার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ওই ১৯ দাখিল পরিক্ষার্থীকেই বহিস্কার করা হয়।
জানা যায়, ওই পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষার শেষ দিনে যথারীতি ওই ১৯ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে সেই কেন্দ্রে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের নেতৃত্বে একটি টিম। এ সময় তিনি নাম পরিবর্তন করে পরীক্ষায় অংশগ্রহনকারী ২ শিক্ষার্থীকে সনাক্ত করেন। তাদের দেওয়া তথ্যমতে আরও জানতে পারেন সদর উপজেলার লাউথুতি হক নগর দাখিল মাদ্রাসার ১৯ জন পরীক্ষার্থী বদলী হিসেবে পরক্ষায় অংশগ্রহন করছেন। একে একে ১৯ জনকেই সনাক্ত করে আটক করে তাদের তাৎক্ষনিক বহিস্কার করা হয়। একই সাথে পরীক্ষায় অংশগ্রহনকারী ভুয়া ১৯ পরীক্ষার্থী প্রত্যেকে কিশোর হওয়ায় অভিভাবকদের কাছে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করে জানা যায়, ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হামিদুর রহমান এমপিওভুক্তির জন্য রেজিষ্ট্রেশনের সময় কৌশলে ওই ১৯ জনের ছবির স্থলে ভুয়া এই ১৯ শিক্ষার্থীর ছবি ব্যবহার করেন। পরে রেজিস্ট্রেশন শেষে পরীক্ষার পূর্বে মাদ্রাসার দেওয়া ভুয়া পরীক্ষার্থীর ছবি সম্বলিত প্রবেশপত্রও ইস্যু করা হয়। সে প্রবেশপত্র গ্রহন করে এবারের দাখিল পরীক্ষায় ওই ১৯ ভুয়া শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। কিন্তু বিধি বাম। শেষ রক্ষা হলো না।
সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আবুল হাসান ত্ব-হা বলেন, পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র এ দুটো চেক করেই পরীক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হয়। কিন্তু এখানে রেজিষ্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডে উল্লেখিত শিক্ষার্থী যে অন্য একজন তা বোঝা যায়নি, কারণ সকলের রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে ছবির সাথে পরীক্ষার্থীদের মিল রয়েছে। তবে জালিয়াতির বিষয়টি জানার পর পত্যেককে বহিস্কার করা হয়। ওই মাদ্রাসার সুপার হামিদুর রহামনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ওই কেন্দ্রের ট্যাগ অফিসার রুনা লায়লা জানান, এটি সম্পুর্ন নতুন ও অভিনব একটি অসদুপায়। ওই মাদ্রাসা এমপিওভুক্তির জন্য দীর্ঘদিন ধরেই এ কৌশল গ্রহন করেন সুপার। যেহেতু পরীক্ষায় অংশগ্রহনকারীদের সাথে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ছবির মিল ছিল তাই বিষয়টি সহজে ধরা সম্ভব হয়নি। অংশগ্রনহকারীদের বয়স বিবেচনায় তাদের অভিভাবকদের কাছে ভবিষ্যতে এ ধরনের অপরাধ হবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied