ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দিনে দিনে বদলে যাচ্ছে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৩:৫১
ক্রমেই বদলে যাচ্ছে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি। উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম যোগদানের পর থেকেই বদলে যাচ্ছে হাসপাতালটি। তার নেতৃত্বে চলেছে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপক উন্নয়নের কাজ। আধুনিক পরিচ্ছন্ন ডিজিটাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসেবে ইতোমধ্যে সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে হাসপাতালটি।

ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম দেশসেরা নির্বাচিত হয়ে মিনিস্টার অ্যাওয়ার্ড ও চট্টগ্রাম বিভাগীয় (স্বাস্থ্য) পুরস্কার অর্জন করেন। বর্তমান সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি অনুপ্রেরণার উৎস হতে পারে অনেকের জন্যই। বিভিন্ন সীমাবদ্ধতার মাঝেও নিজস্ব দক্ষতায় স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি পরিবর্তন দেখা গেছে সৌন্দর্যবর্ধনেও। ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতার ছাপ পাওয়া যায় এ হাসপাতালে ।

ফুল ও ফলের প্রাকৃতিক সৌন্দর্যে রোগী ও তাদের স্বজনদের মন ও প্রাণ জুডিয়ে যায়। ভাবতেই অবাক লাগে, স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চালু করেছেন উপজেলা পর্যায়ে দেশে সর্বপ্রথম সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমসহ করোনা ওয়ার্ড, গর্ভবতী মায়েদের জন্য এএনসি ও পিএনসি প্যাকেজ, মুক্তিযোদ্ধা ও বৃদ্ধদের জন্য আলাদা কর্নার, জরুরি বিভাগ আধুনিকায়ন করে ক্রেসিং লাইট ও স্ক্রেনিং সিস্টেম চালু, উপজেলা পরিষদের সহয়তায় ও জাইকার মাধ্যমে প্রাপ্ত সেমি-অটো এনালাইজারের মাধ্যামে প্যাথলজি চালু, সিজার ও নরমাল ডেলিভারি রোগী দিন দিন বৃদ্ধি পাচ্ছে, র‌্যাপিড এনটিজেন টেস্ট, অক্সিজেন কনসেন্ট্রেটর সংযোজন, ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন, অন্তঃবিভাগে শিশুদের জন্য কিডস জোন, স্বাস্থ্যশিক্ষা ও জনচেতনতার জন্য বহির্বিভাগে টিভি স্থাপন, জিন এক্সপার্ট মেশিন স্থাপন, রেকর্ডসংখক ল্যাব টেস্টের মাধ্যমে সরকারি কোষাগারে বিপুল অর্থ জমা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার জন্য মুজিব কর্নারসহ আরো অনেক কিছু। এসবই হয়েছে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের পরিকল্পনায়।
 
হাসপাতালের পরিবেশের প্রশংসা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভর্তি রোগী জোছনা বেগম বলেন, আমি আজ ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন। সেবার মান খুবই ভালো।
 
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জুলফিকার হাসান বলেন, যেদিন থেকে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম স্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন, সেদিন থেকেই অল্প অল্প করে পাল্টাতে থাকে হাসপাতালে দৃশ্য। ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম স্যারের নেতৃত্বে চিকিৎসকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সারাদেশে সেরা হয়েছে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা আশাবাদী, সামনের দিনগুলোতে আরো উন্নয়ন হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার অনুমোদন থাকলেও ৩১ শয্যার জনবলও নেই। আমরা সীমিত লোকবল নিয়েও সর্বোচ্চ সেবা দিচ্ছি। বর্তমান সরকার ও সকলের সহযোগিতায় হাসপাতালে উন্নয়ন করা সম্ভব হয়েছে। হাসপাতালটিকে একটি আধুনিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ পরিকল্পনায় কাজ করা হচ্ছে।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা