ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ১০০ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৫:৫০
ফরিদপুরের আলফাডাঙ্গায় বেচা-কেনার সময় বিরল প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা থানার এসআই কাদেরের নেতৃত্বে টগরবন্দ ইউনিয়নের তিতুরকান্দি গ্রামে একটি তক্ষক বেচা-কেনা হওয়ার খবর শুনে গত মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় জড়িতরা ওই তক্ষকটি একটি ব্যাগে ভরে সেটি গাছে ঝুলিয়ে রেখেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি রেখে পালিয়ে যায়। এ সময় তক্ষকসহ ব্যাগটি উদ্ধার করে তিনি থানায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া তক্ষকটি প্রায় ১৩ ইঞ্চি লস্বা। প্রাণীটির কথিত মূল্য ১০০ কোটি টাকা বলে জানা গেছে।
 
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং ২৬৪)। এ ঘটনায় কেউ আটক হয়নি। ঘটনাটি কর্তৃপক্ষকে জানানোর পর উপজেলা বন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সামনে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন