ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কঠোর অবস্থানে জোরারগঞ্জ হাইওয়ে ও থানা পুলিশ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৫:৫৪
সরকার ঘোষিত লকডাউনে মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে আসছে জোরারগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর ২টায় চেকপোস্টে অভিযানে তদারকি করেন চট্টগ্রাম সার্কেলের হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ।
 
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, জোরারগঞ্জ থানার এসআই রতন কুমার, জোরারগঞ্জ ট্রাফিক জোনের সার্জেন্ট ইব্রাহিম খলিলসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। এ সময় ২০টি গাড়ি চেক করলে ৩টি গাড়িতে ড্রাইভার কোনো কারণ না দেখাতে পারলে মামলা দেয়া হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের সুপার মোহাম্মদ ফরহাদ বলেন, সরকার ঘোষিত লকডাউন অমান্য করে যাত্রী পরিবহন করায় এবং পরিবহন চলাচল করায় এ যানবাহনগুলোর চালকের নামে মামলা দেয়া হয়েছে। করোনা মহামারী ঠেকাতে সরকারের কঠোর লকডাউনের নির্দেশনা হিসেবে আমরা আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি। উপযুক্ত কারণ না দেখাতে পারলে আমরা তাদের আইনের আওতায় আনব।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত