ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দাগনভূঞায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৬:৩৭

ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত কর্মহীন, দিনমজুর, কৃষক, স্বল্প আয়ের মানুষ, অসহায় ও দুস্থদের মাঝে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহীন, ইউপি সচিব আবদুল সালাম, প্রেসক্লাবের সদস্য আবদুল্লাহ আল মামুন, ইউপি সদস্য মো. হুমায়ুন কবির প্রমুখ।
 
বিতরণ কার্যক্রম শুরুর দিন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কর্মহীন, দিনমজুর, কৃষক, স্বল্প আয়ের মানুষ, অসহায় ও দুস্থদের প্রত্যেককে ৫০০ টাকা করে প্রদান করা হয়। বাকি ওয়ার্ডগুলোতে ধাপে ধাপে ইউপি সদস্যরা নিজ নিজ ওয়ার্ডে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করবেন বলে জানিয়েছেন সদর ইউনিয়ন পরিষদের সচিব আবদুল সালাম।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা