ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ৩:৩৬

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহবুব আহাদ। তিনি পেয়েছেন ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (দিনকাল) শওকত আলী শরিফ পেয়েছেন ১১ ভোট এবং মুঈদুল ইসলাম লিখন (মোহনা টিভি) পেয়েছেন ১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান (যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম নকিব (ভোরের কাগজ) পেয়েছেন ১০ ভোট এবং লিয়াকত হোসেন (মানবজমিন) পেয়েছেন ৯ ভোট।সহ-সভাপতি-১ পদে বেলায়েত হোসেন লিটন (খবরপত্র) ২৬ ভোট পেয়ে ডিনর্বাচিত হয়েছেন। সহ-সভাপতি-২ পদে জাকির হোসেন জাকারিয়া (বাঙালী খবর) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিজান (বাঙালী খবর) পেয়েছেন ১১ ভোট।

কোষাধ্যক্ষ পদে সময়ের আলোর মিজানুর রহমান মোল্লা ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার সংবাদের সাইফুল ইসলাম সাইফ পেয়েছেন ১০ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নবচেতনার শাহিনুজ্জামান শাহিদ ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোরের পাতার এস এম আক্কাস পেয়েছেন ১৪ ভোট।

অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম-সম্পাদক পদে নবরাজের শামীম হোসেন, ফরিদপুর কণ্ঠের হাবিবুর রহমান পান্নু, দপ্তর সম্পাদক পদে বঙ্গটিভির মশিউর রহমান মিন্টু, ক্রীড়া সম্পাদক পদে খোলা কাগজের ফয়সাল হোসেন এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে খোলাচোখের এহসানুল হক নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলা বাজারের তৌহিদুল ইসলাম তুহিন, আনন্দ টিভির মনিরুজ্জামান মোল্লা তুহিন, বর্তমান কথার শফিকুল ইসলাম মন্টু, চ্যানেল এস টিভি বাংলার আনিচুর রহমান বুরহান।

শনিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর  প্রধান নির্বাচন কমিশনার একেএম সাইয়াদুর রহমান বাবলু, সহ-নির্বাচন কমিশনার (সমকাল) বোরহান আনিস ও শফিকুল খান জনি (মানবকণ্ঠ) নির্বাচনের ফল ঘোষণা করেন। এর আগে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৬ জন ভোটারের মধ্যে ৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ