ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞায় স্কুলছাত্রী অপহরণের ৬ দিন পর কুমিল্লা থেকে উদ্ধার


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৭:৩৮
ফেনীর দাগনভূঞার এক স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় মোহাম্মদ সাকিব (২৪) নামে এক যুবক। কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণ করে সাকিব। অপহরণের ছয় দিন পর ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে সাকিবসহ দুজনকে।
 
জানা গেছে, গত মঙ্গলবার ভোরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় সাতবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোহাম্মদ সাকিব ও একই এলাকার মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ নিপনকে (৩৬) গ্রেফতার করা হয়।
 
এর আগে সোমবার বিকেলে দাগনভূঞা থানায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, আত্মীয়তার সুবাদে সাকিব বিভিন্ন সময় ওই স্কুলছাত্রীর বাড়িতে আসা-যাওয়া করত। দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাবও দিয়ে আসছিল সাকিব। কিন্তু এতে রাজি হয়নি ওই ছাত্রী।
 
গত ৩০ জুন সকাল ৮টার দিকে স্কুলছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে মাছিমপুর ঈদগাহ এলাকা থেকে অভিযুক্তরা তাকে ধরে সিএনজিচালিত অটোরিকসায় তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে আসামি নিজেই ছাত্রীর বাবাকে মোবাইল ফোনে অপহরণের বিষয়টি জানায়। পুলিশ অভিযোগ পেয়ে কুমিল্লার নাঙ্গলকোট থানার সাতবাড়িয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা দাগনভূঞা থানার এসআই মো. আরিফ উল্লাহ জানান, অপহৃত স্কুলছাত্রীকে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিরা পলাতক রয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
 
দাগনভূঞা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত