জুরাইনে বাসচাপায় বৃদ্ধ নিহত
রাজধানীর জুরাইনে যাত্রীবাহী বাসের চাপায় রিয়াজুদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিম জুরাইনের খন্দকার রোডের আমির পার্টি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিনের গ্রামের বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার ব্রাহ্মণ ডৌকাদি গ্রামে। তিনি সেলাই মেশিন মেরামতের কাজ করতেন।
নিহতের জামাতা আল-আমিন বলেন, গতকাল আমার শশুর এবং শাশুড়ি গ্রামের বাড়ি থেকে পশ্চিম জুরাইন শাহাদাত রোডে বেড়াতে আসেন। আজ সকালে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। খন্দকার রোডের শেষ মাথায় পশ্চিম জুরাইন আমির পার্টি সেন্টারের সামনে মুন্সীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস রিয়াজুদ্দিনকে চাপা দেয়।
তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক আমার শ্বশুর রিয়াজুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, বাসচাপায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি শ্যামপুর থানাকে জানানো হয়েছে।
প্রীতি / জামান
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান