ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত, স্ত্রী ও শিশু আহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১১:৫৮

রাজধানীর নিকুঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও দুই বছরের শিশু সন্তান। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ বাবুল ওরফে বাবু (২৭)। আহতরা হলেন-সুমি আক্তার (২৩) ও মো. শুভ (২)। তাদের বাড়ি ময়মনসিংহ সদরে।

আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাবিব বলেন, আমরা একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার ফোন পেয়ে খিলক্ষেত নিকুঞ্জে ঘটনাস্থলে যাই। সেখানে তাদের না পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গেলে সেখানে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। পরে সেখানকার চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। ঢামেকে আনার পর বাবুলকে রাত ১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সুমি এবং শিশু সন্তান শুভ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এসআই মঞ্জুরুল হাবিব। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা গাড়িটি সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি। আশা করি শিগগিরই গাড়িটি শনাক্তের মাধ্যমে আটক হবে।

প্রীতি / জামান

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি