ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শ্রমিক নেতা মোফাজ্জলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২২ বিকাল ৫:৪৭

ঢাকাসহ সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শ্রমিকলীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেলক্ষ্যে গতকাল জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সক্রিয় শ্রমিক নেতা মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর কুতুব আলম মান্নান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব কে. এম আযম খসরুর আহবানে ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’ শ্লোগানে শ্রদ্ধা নিবেদন উত্তর র‌্যালীতে অংশ নেন জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কবির আহামদ মজুমদার, কার্যকরী সভাপতি সৈয়দ ইকরামুল হক, সহ-সভাপতি রহিমা খাতুন, যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোঃ স্বপন মিয়া, সহ-সম্পাদক মোঃ মিলন হোসেন, মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জনাব আবির হোসেন,  শাহবাগ থানার যুগ্ন সম্পাদক শেখ রাজু, সম্মানিত সদস্য আযম, সজিব, ফারুক ও সুমনসহ শতাধিক নেতা-কর্মী।
শ্রদ্ধা নিবেদন শেষে জনস্বাস্থ্য প্রকৌশল শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন বলেন, জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে বাংলাদেশের এমন সাফল্যে দেশি-বিদেশী চক্র ইর্ষান্বিত হয়ে দেশের উন্নয়নকে ম্লান করার চেষ্টা করছে। উগ্রবাদী ওই জঙ্গীদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহবান জানান এই নেতা। 

 

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি