ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সদরে ওএমএসের পণ্যে নিম্নআয়ের মানুষের স্বস্তি


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ১১:৪১

ওএমএসের ৩০ টাকা কেজি দরের চাল ও ১৮ টাকা কেজি দরের আটা ক্রয়ে অনেকটা স্বস্তি মিলেছে নিম্নআয়ের সাধারণ মানুষের। নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত দাম ও লাগামহীন বাজারে স্বল্পমূল্যে ওএমএসের পণ্য যেন নিম্নবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে। 

এদিকে পাল্লা দিয়ে দিন দিন বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। বাড়তি দামে বেড়েছে চরম অস্বস্তি। অন্যদিকে সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে অনেকটাই বিপাকে মধ্যবিত্ত ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষেরা। 

এদিকে গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও শুরু হয়েছে ওএমএস কার্যক্রম, যেখানে চালের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা কেজি এবং আটার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ টাকা। 

সপ্তাহে শুক্র ও শনিবার ব্যতীত ৫ দিন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলে চাল বিক্রি কার্যক্রম। আর এই চাল ক্রয়ে প্রতিটি ডিলার পয়েন্টে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

চাল ক্রয় করতে আসা লিচুতলা এলাকার রহিম মিয়ার সাথে কথা বললে তিনি জানান, বর্তমানে বাজারে চালের যে দাম, সেই দামে আমাদের মতো মানুষের কেনার সামর্থ্য নেই। ১ দিনের পারিশ্রমিক দিয়ে চাল কেনা সম্ভব হলেও অন্য কিছু কেনা যায় না। ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পেরে আমরা আনন্দিত। ছেলে সন্তান নিয়ে অনেকটা ভালো আছি। 

জরিমুন নেছা জানান, রিকসাচালক স্বামীর স্বল্প আয়ে পরিবার চালানো অনেকটা কঠিন। স্বল্পমূল্যে চাল ও আটা কিনতে পেরে পরিবার নিয়ে ভালো আছি। সরকারের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। 

এদিকে, সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে ওএমএসের পণ্যে সন্তুষ্টি প্রকাশ করছেন সুবিধাভোগীরা। তাদের দাবি, বর্তমান সময়ে বাজারগুলোতে  নিত্যপণ্যের যে আগুন লেগেছে তাতে নুন আনতে অনেকটা পান্তা ফুরানোর মতো দশা। সাধারণ মানুষের ১ দিনের পারিশ্রমিকে সংসার চালানো দায় হয়ে পড়ছে। অন্যদিকে কম মুল্যে ওএমএস পণ্য অনেকাটাই স্বস্তি দিয়েছে উপকারভোগীদের ।

সদরের প্রতিটি ডিলার পয়েন্টেই সুশৃঙ্খলভাবে চাল ও আটা বিক্রি কার্যক্রম চলছে বলে জানা গেছে। সাধারণ মানুষের কথা ভেবে আরো কিছু ডিলার পয়েন্ট বাড়ানোর দাবি সুশীল সমাজের।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত