ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় অন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ১:১৮

ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিত্রাংকন, র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবননের সামনে থেকে একটি র‌্যালি বের করে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ (এম এন একাডেমি) স্কুল মাঠে শেষ হয়। পরে দুর্যোগে আগাম সতর্কবার্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজি টুলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, পল্লী বিদ্যুৎ নগরকান্দা শাখার ডিজিএম সাহারুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকতারসহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী  উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ