নড়াগাতীতে নিজ জমি থেকে পাট কাটতে বাধা দেয়ায় থানায় অভিযোগ
নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ যোগানীয়া গ্রামে নিজ জমি থেকে পাট কাটতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী হাসমত আলী শেখ (৫৫) নড়াগাতী থানায় প্রতিপক্ষ একই গ্রামের রসুল শেখের ছেলে রকিত শেখ (৫০), রবিউল শেখ, কাবুল শেখ, বাবুল শেখ ও শাহানুর শেখসহ ৭ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। হাসমত আলী শেখ ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাসমত আলী তার পৈত্রিক সূত্রে পাওয়া যোগানীয়া মৌজার ৩৪৭২, ৩৪৪৩, ৩৪৪২, ৩৪৬২ ও ৩৪৪১ দাগের ২ একর ৬ শতক জমি ভোগদখলে আছেন। এরমধ্যে ৩৪৬২নং দাগের জমিতে তার পাট রয়েছে। ১০ অক্টোবর সকালে পাট কাটতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দিলে ওই দিনই একটি সাধারণ ডায়েরি করা হয়, যার নম্বর ২২০/২২। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন হাসমত শেখ।
ভুক্তভোগী আরো জানান, রকিত শেখের সাথে তার অন্য জমি নিয়ে মামলা চলমান রয়েছে। কিন্তু যে জমিতে পাট রয়েছে সেটা আমার দলিলের সম্পত্তি। সেখানেও সে অনধিকার চর্চা করে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।
এদিকে, অভিযুক্ত রকিত শেখ অভিযোগের সত্যতা অস্বীকার করে বলেন, তিনি একটি কেসে জেলে থাকায় তার জমিতে হাসমত শেখ পাট লাগিয়েছে, তাই তিনি কাটতে বাধা দিয়েছেন। এছাড়া তার অন্যান্য জমিতেও হাসমত শেখ মামলা করেছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, রকিত শেখ মিথ্যা বলেছে, আংশিক জমি কিনে সে পুরো জমি জোর করে ধখল করে খাচ্ছে। এ ঘটনায় যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন তারা।
নড়াগাতী থানার এএসআই জাহাঙ্গীর জানান, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধের জেরে একে অপরকে দোষারোপ করছে। জমিসংক্রান্ত বিষয়ে পুলিশের হস্তক্ষেপেরে সুযোগ নেই। ওই জমিতে ১৪৪ ধারা রয়েছে। তাই আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা পুলিশের দায়িত্ব।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ