ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডিইউজে উইকের তৃতীয় দিনে দৈনিক সংবাদ  ও  অবজারভার পরিদর্শন 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৪:৩০

ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঘোষিত সাংগঠনিক সপ্তাহ ডিইউজে উইকের তৃতীয় দিনে দৈনিক সংবাদ  ও   ডেইলি অবজারভার পরিদর্শন করেছেন ডিইউজের একটি প্রতিনিধি দল। বুধবার বিকেলে রাজধানীর  মতিঝিলে অবস্থিত ডেইলি অবজারভার ও সন্ধ্যায় পুরানা পল্টন এলাকায় দৈনিক সংবাদ  কার্যালয়ে যায় ডিইউজের প্রতিনিধি দলটি।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, আইনবিষয়ক সম্পাদক  এস এম সাইফ আলী,  ও কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী। এ সময়   পত্রিকাটি দুটিতে  কর্মরত সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা  তুলে ধরেন ।

সাংবাদিকদের বেতন-ভাতাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ডিউজে নেতৃবৃন্দ। আলোচনা শেষে আগামী ২২ অক্টোবর ২০২২ এ ডিইউজে আয়োজিত সমাবেশে যোগ দিতে  সাংবাদিকদের আহ্বান জানান নেতৃবৃন্দ।সাংগঠনিক সপ্তাহ ‘ডিইউজে উইক’ চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। এ সময়কালে বিভিন্ন সংবাদ মাধ্যম কার্যালয় পরিদর্শন করবে ডিইউজের প্রতিনিধি দল। পরিদর্শনকালে সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমস্যা ও সঙ্কট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময়ে অংশ নেবেন ডিইউজে নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি