ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফরিদপুরে যথাযোগ্যভাবে ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইমদাদুল হক, ফরিদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিচালক আবু নাসের মো. বাবুল, ডিডিএলজি ফরিদপুরের আসলাম মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাকসহ অন্যরা।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ তসলিমার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পরিচালক জিয়াউল হক, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, এনজিও সংস্থা এসডিসির কর্মকর্তা কাজী আশরাফুল হোসেন , নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান আহমেদ মোস্তাক, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী সেলিনা ইয়াসমিন ইভা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ত্রাণ কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ বাবুল। এ সময় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস ও ক্ষয়ক্ষতি প্রশমনে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণার প্রতি গুরুত্বারোপ করেন।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied