ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মতিঝিলে বাস-সিএনজি সংঘর্ষে আহত ৫


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ২:৩৫

রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় সিএনজি ও বিআরটিসি বাসের সংঘর্ষে সিএনজি চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দিলকুশা বকচত্বর এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা।

আহতরা হলেন, রাশেদা বেগম (৫০), মেয়ে লিমা আক্তার (২২), লিমার ছেলে জিসান (৫), লিমার খালাতো বোন খাদিজা আক্তার (২২) ও সিএনজিচালক রাজিব (৩৭)।

আহত লিমা জানান, তাদের বাড়ি  কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া  থানার শৈলজানি গ্রামে। বাবার নাম শমশের আলী। বর্তমানে কেরানীগঞ্জের আবব্দুল্লাহপুর এলাকায় থাকেন তারা। গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পুরো পরিবার।

লিমা আরো জানান, তারা সকালে গ্রাম থেকে ট্রেনযোগে ঢাকার কমলাপুরে নামেন। সেখান থেকে সিএনজি করে কেরানীগঞ্জে যাচ্ছিলেন। মতিঝিল চত্বর এলাকায় এলে বাসের সঙ্গে তাদের সিএনজির সংঘর্ষে আহত হন সিএনজির সবাই।  

পথচারী কালাচান ভূঁইয়া জানান, মতিঝিল বকচত্বর দিয়ে যাত্রীবোঝাই সিএনজিটি মেইন রাস্তার দিকে যাওয়ার সময় বিআরটিসি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত পাঁচজনের মধ্যে সিএনজিচালকের আবস্থা আশঙ্কাজনক।  

প্রীতি / জামান

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি