ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

হোসেন্দি ইউনিয়ন উপ- নির্বাচন ২০২২

নৌকার প্রার্থীর বিএনপির সমর্থকদের নিয়ে ভোট চাওয়ার অভিযোগ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ৩:৪১
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠু একই উপজেলার বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাফেজ মো. বজলুর রহমান ফরাজিসহ অন্য নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে ভোট প্রার্থনা এবং প্রচারণা চালাচ্ছেন। 
 
দলীয় মনোনয়ন পেয়ে মনিরুল হক মিঠু বিএনপির অঙ্গসংগঠন গজারিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও যাত্রাবাড়ী থানা ওলামা দলের সভাপতি হাফেজ বজলুর রহমান ফরাজী এবং হেফাজতের মামলার অন্নতম আসামি (গজারিয়া থানা) মমিনসহ অন্য নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে পুরো ইউনিয়ন চষে বেড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ইউনিয়নজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। 
 
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হয় হোসেন্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মনিরুল হক মিঠু নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন। নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নেন হাজী মো. আক্তার হোসেন। দুর্ঘটনাজনিত কারণে কয়েক মাস আগে হোসেন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আক্তার মারা যান। নিয়মানুযায়ী ৩ মাস পর একই ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ নভেম্বর। 
 
এবারকার উপ-নির্বাচনে পুনরায় নৌকা প্রতীক পান মনিরুল হক মিঠু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুমুল লড়াইয়ে আছেন সাবেক চেয়ারম্যানের ছোট ভাই মাহবুব হোসেন। দলীয় কথিত নেতাকর্মী এবং হেফাজত ও বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাদের নিয়ে ইউনিয়নে মহড়া দিচ্ছেন মনিরুল হক মিঠু, চাচ্ছেন ভোট। তার এমন কর্মকাণ্ডে হতবাক আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাছাড়া গতকাল বৃহস্পতিবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে নোটিসও করা হয়েছে। 
 
এদিকে মিঠুর এমন কর্মকাণ্ডকে দলের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড বলে দাবি করছেন আ’লীগ নেতারা। তাদেব দাবি, আ’লীগের কোনো প্রার্থী এমন কাজ করতে পারে না। যদি করে তাহলে দল থেকে বহিষ্কার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
 
এ বিষয়ে অভিযুক্ত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠুর কাছে জানতে চাইলে তিনি নির্বাচনী ব্যস্ততা দেখিয়ে ফোনটি কেটে দেন। 
 
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হাফেজ মো. বজলুর রহমান ফরাজী বলেন, নৌকা প্রতীকের প্রার্থী মিঠুর সাথে প্রতিদিনই বিভিন্ন স্থানে ভোট চাইতে বের হচ্ছি। যে কোনো মূল্যে নৌকাকে পাস করাতেই হবে।
 
এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত জানান, নৌকার পক্ষে বিএনপির ভোট চাওয়ার প্রশ্নই ওঠে না। সত্যতা পেলে দলীয়ভাবে দল থেকে বহিষ্কার করা হবে এমন কর্মীকে।
 
জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন জানান, এই সরকারের কোনো কাজকে আমরা সমর্থন করি না। অভিযোগটি আপনার কাছে জানতে পারলাম। বিষয়টি নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য বলা হবে।
 
জেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, বিষয়টি দেখে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত