ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাকসামের মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব পালিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ১:১

কুমিল্লার লাকসাম উপজেলার মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধবিহারে গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে প্রতি বছরের ন্যায় দানোত্তম কঠিন চীবর দানোৎসব এবং বৌদ্ধ ধর্মীয় সম্মেলন-২০২২ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। 

কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির উপদেষ্টা সভাপতি ভদন্ত জিনসেন মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানের আশীবার্দক উপদেষ্টা ভদন্ত শীলভদ্র মহাথের। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু জ্যোতিষ সিংহ। প্রধান জ্ঞাতি উপদেষ্টা ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের, বিশেষ জ্ঞাতি সভাপতি ভদন্ত জিনানন্দ মহাথের। উদ্বোধক ছিলেন মজলিশপুর ধম্মাংকুর বৌদ্ধবিহারের সভাপতি ও অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের।

প্রধান ধর্মাদেশক সাতকানিয়া লোহাগড়া সংঘরাজ ভিক্ষু সমিতির সম্পাদক ভদন্ত ধর্মতিলক স্থবির, বিশেষ ধর্মাদেশক রাঙ্গুনিয়া শীলক মনিহর বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনশ্রী স্থবির। ধর্মদেশক সংঘরাজ ভিক্ষু মহাসভা অর্থসচিব ভদন্ত ধর্মপাল মহাথের, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত উত্তমানন্দ স্থবির। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি বাবু এসকে সিনহা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিহার কমিটির সম্পাদক সহকারী শিক্ষক সঞ্জয় সিংহ, উদযাপন কমিটির সভাপতি ভুবন সিংহ। সঞ্চালনা করেন সম্পাদক জুটন সিংহ।

উদযাপন কমিটির সভাপতি ভুবন সিংহ বলেন, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার গুরু জ্যোতিপাল মহাথেরক। সকল দায়ক-দায়িকাগণকে এই বৌদ্ধবিহারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পুণ্যানুষ্ঠাগুলো সফল ও সমৃদ্ধ করার জন্য আপনারা যে সহযোগিতা আমাদের করেছেন, সেজন্য উদযাপন কমিটির পক্ষ থেকে লালগোলাপ শুভেচ্ছা জানাচ্ছি।

জামান / জামান

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত