খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু
খুলনা বিভাগে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৬ জনের। শুক্রবার (৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মেহেরপুরে ৫ জন, বাগেরহাটে ২ জন, নড়াইল ও মাগুরায় ১ জন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ১৮৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৮৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৭২৭ জন।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, সীমান্তবর্তী জেলা এবং ভারত থেকে অনেক রোগী এবং লোকজন আসছেন। বেনাপোল ও দর্শনা স্থলবন্দর বন্ধ থাকার কারণে সকল রোগী খুলনা-সাতক্ষীরার ওপর দিয়ে যাতায়াত করছেন, যে কারণে এ অঞ্চলে রোগটি ছড়িয়ে যাচ্ছে। এছাড়া এখানকার মানুষের অসচেতনতার কারণেও রোগটি একটু বেশি ছড়াচ্ছে। সংক্রমণ গ্রামপর্যায়ে ছড়িয়ে পড়েছে।
খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, লকডাউনের আগেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল, যে কারণে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। লকডাউন অব্যাহত থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে অল্প সময়ের মধ্যে সংক্রমণ কমবে বলে তিনি আশাবাদী।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৯৬ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ১৯৪ জনের। মারা গেছেন ৩৯২ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯১ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪০৯ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ৩৮৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯১৩ জন। মোট মারা গেছেন ২০২ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৫ জন। ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৬১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩১১ জনের। মোট মারা গেছেন ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩২৬ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭৯ জনের। মোট মারা গেছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪৮২ জন। মোট মারা গেছেন ১২৮ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬৮ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২২০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৮৮৩ জনের। মোট মারা গেছেন ৩১০ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৭ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৯৯ জন। মোট মারা গেছেন ১১৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯২ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৬৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৪ জন।
এমএসএম / জামান
হাটহাজারীতে ৩২ টি খাল পুনঃখনন হবে যা ইতিমধ্যে চলমান-প্রতিমন্ত্রী মীর হেলাল
বাগেরহাটে সেন্ট যোসেফ’স প্রাইমারী স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-৭
জুলাই সনদ আর গণভোটের সাথে বিএনপি অন্তহীন প্রতারনা করেছে: মামুনুল হক
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ
আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে
নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন
বাঁশখালীতে চাঁদা দাবি ও স্থাপনা নির্মাণে বাঁধার অভিযোগে মানববন্ধন
শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ
ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান সম্পন্ন