ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ৪:২৫
মুন্সীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। জেলার ৬টি উপজেলায় ৯২২ জন জনপ্রতিনিধি প্রত্যক্ষভাবে ভোট প্রয়োগ করেন।
 
এদিকে, আগেই  চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মো. মহিউদ্দিন জয়লাভ করেন।
 
৬ জন সাধারণ সদস্য আর ২ জন সংরক্ষিত মহিলা সদস্য এবারের জেলা পরিষদের সদস্যপদে জয়লাভ করেন। এরমধ্যে সাধারণ সদস্য (পুরুষ) সদর উপজেলা থেকে আক্তারউজ্জামান জীবন, টঙ্গীবাড়ি উপজেলা থেকে আতিকুর রহমান, গজারিয়া উপজেলা থেকে সাইদুর রহমান খান, সিরাজদিখান থেকে মাসুদ লস্কর, লৌহজং থেকে সিরাজুল ইসলাম মৃধা,  শ্রীনগর থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এম মাহবুব উল্লাহ সদস্যপদে জয়লাভ করেন। 
 
অন্যদিকে সদর, গজারিয়া, টঙ্গীবাড়ি সংরক্ষিত এলাকা থেকে নারী সদস্যপদে জয়লাভ করেন মোরশেদা আক্তার লিপি, শ্রীনগর , সিরাজদিখান, লৌহজং থেকে হেলেনা ইয়াসমিন  সদস্যপদে জয়লাভ করেন। 
 
অনুষ্ঠিত নির্বাচনে ৯২২ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭০৪ জন, নারী ভোটার ২১৮ জন। শান্তিপূর্ণ পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত