ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জিপিএইচ কারখানায় ট্রাক চাপায় নিরাপত্তাকর্মী নিহত


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৪১
সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় ফ্যাক্টরীর নিজস্ব ট্রাক চাপায় বরুণ কুমার ত্রিপুরা(৩০) নামে এক নিরাপত্তাকর্মী  নিহত হয়েছে। এঘটনায় মিল্লাত হোসেন নামে অপর এক গার্ড আহত হয়।
 
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নে অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বরুণ কুমার ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দক্ষিণ সাপ মারা গ্রামের সুভাষ চন্দ্র ত্রিপুরার ছেলে। আহত মিল্লাত হোসেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উকিল পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
জানা যায, দুপুরে জিপিএইচ ইস্পাত কারখানার নিজস্ব ট্রাক ফ্যাক্টরীতে প্রবেশ করার সময় গেইটের দায়িত্বে থাকা দুইজন সিকিউরিটি গার্ডকে চাপা দিলে একজন ঘটনাস্থলে প্রাণ হারান এবং অপরজন আহত হন।
 
সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন বর্ণিক  বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় ঢুকার সময় তাদের নিজস্ব ট্রাক চাপা দিলে একজন গার্ড নিহত ও আরেকজন গার্ড আহত হন। লাশটি আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে প্রেরণ করেছি। আহতকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাকটি ব্রেক ফেল করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ