ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যুবদল নেতার ভাইয়ের বিরুদ্ধে বোন জামাইয়ের সম্পতি আত্মসাতের অভিযোগ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ৪:৩৫

অসুস্থ বোন ও তার স্বামীর ৯৫ শতাংশ জমি অবৈধভাবে কৌশলে পাওয়ার নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে বড় ভাই আনিসুর রহমান সরকার ওরফে আনিস দালালের বিরুদ্ধে। মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মুন্সীগঞ্জ থানা ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বাচ্চু মিয়া।বাচ্চু মিয়া দক্ষিণ চরমসুরা এলাকার আব্দুর রেজ্জাক মাদবরের ছেলে।

অভিযুক্ত আনিসুর রহমান সরকার সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নুরদ্দিন সরকারের ছেলে এবং সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক সরকারের বড় ভাই। স্থানীয়ভাবে আনিসকে আনিস দালাল হিসেবেই সবাই চেনেন। আনিসের মূল পেশা জাল-জালিয়াতি করে মানুষের জমি দখল করে ব্যবসা করা। 

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০২০ সালে প্রবাস থেকে দেশে আসার পর তিনি স্ট্রোক করেন। এতে তার এক পা, এক হাত প্যারালাইজড হয়ে যায়। কয়েক মাস হাসপাতালে ভর্তি থাকতে হয় তাকে। সে সময় চিকিৎসা ও সংসার চালাতে গিয়ে অর্থ সংকটে পড়ে বাচ্চুর পরিবার। সে সুযোগটা কাজে লাগায় বাচ্চুর স্ত্রী নুরজাহান বেগমের বড় ভাই আনিস সরকার। তাদের ভুল বুঝিয়ে চরমসুরা মৌজার আরএস ৪২১৫, ৪২০৮, ৪২১৬ দাগ থেকে ২০২১ সালের ২৩ মে আনিস সরকার ৯৫ শতাংশ জমির পাওয়ার নেন। 

ভুক্তভোগী বাচ্চু মিয়া বলেন, আমার কাছ থেকে যে জমিগুলো নেয়া হয়েছে সেগুলোর দাম কম করে হলেও ৪০-৪৫ লাখ টাকা হবে। আনিস জমি বিক্রি করে আমাকে টাকা পরিশোধ করার কথা বলেছিল। ভোগ-দখলে জায়গা কৌশলে নেয় সে। সেখান থেকে গত এক বছরে দুই ব্যক্তির কাছে আনিস ৭৬ শতাংশ জমি  বিক্রি করে দিয়েছে। অবশিষ্ট দামি জমি আনিস সরকার তার স্ত্রী সুরাইয়া বেগমের নামে করে দিয়েছে। আমরা টাকা চাইতে গেলে আমাদের মারধর, গালিগালাজ এবং ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। টাকা কিভাবে নেব সেটা দেখে নেয়ার হুমকিও দিয়ে যাচ্ছে আনিস। 

বাচ্চু মিয়ার স্ত্রী নুরজাহান বেগম বলেন, সংসারে আয়-রোজগারের কেউ নেই। অসুস্থ শাশুড়ি, স্বামী, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একটি ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এই জায়গা বিক্রির টাকা আমাদের শেষ ভরসা ছিল। সেটিও আমার ভাই আনিস সরকার আত্মসাতের চেষ্টা করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। সেজন্য বিভিন্নভাবে হামলা-মামলার ভয় দেখানো হচ্ছে। সংসারের এই দুঃসময়ে আমরা প্রশাসনের সহযোগিতায় আমাদের জমি অথবা জমি বিক্রির টাকা চাই। নয়তো রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। 

অভিযোগের বিষয়ে আনিস সরকারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবুল কালাম আজাদ বলেন, বাচ্চু মিয়ার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়। মানবিক দিক বিবেচনা করে বাদী-বিবাদী উভকে গত শনিবার কাগজপত্র সাক্ষ্য-প্রমাণ নিয়ে ডিবি অফিসে আসতে বলি। সেদিন বাদীপক্ষ হাজির হলেও আনিস সরকার আসেননি। তার মুঠোফোনটিও বন্ধ রাখেন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত