লালমাইয়ে ঘনিয়াখালী বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর ও ধর্মীয় সম্মেলন
কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী ঘনিয়াখালী বেণুবন বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় বুধবার (১৯ অক্টোবর) বিকেলে শান্তিপূর্ন ভাবে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা-নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির উপদেষ্টা জিনসেন মহাথের এর সভাপতিত্বে ও ঘনিয়াখালী বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উদযাপন কমিটির পরিচালক সাধনপ্রিয় ভিক্ষুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাষ্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট বাবু জ্যোতিষ সিংহ খোকন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি বাবু এস.কে সিনহা। প্রধান ধর্মাদেশক মজলিশপুর ধম্মাংকুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ শিক্ষাবিদ প্রজ্ঞাজ্যোতি মহাথের, কনকস্তুপ বৌদ্ধ বিহার অধ্যক্ষ ধর্মপাল মহাথের, মতৈন গৌতম বৌদ্ধ বিহার অধ্যক্ষ শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের, বাগৈগ্রাম তিরত্নশরন বৌদ্ধ বিহার অধ্যক্ষ প্রজ্ঞাবংশ থের, আলীশ^র শান্তি নিকেতন বৌদ্ধ বিহার শ্রীমৎ ধর্মানন্দ থের আলীশ^র শান্তি নিকেতন বৌদ্ধ বিহার উপাধ্যক্ষ থর্মানন্দ থের, লগ্নসার রোহিতগিরি তপোবন বৌদ্ধ বিহার অধ্যক্ষ প্রিয়বংশ থের প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ উপ পরিদর্শক লিটন সিংহ, উদ্বোধনী ভাষন রাখেন মাষ্টার বিজয় সিংহ।
অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন- বিহারের দায়ক দায়িকার পক্ষে সর্দার যোগেশ চন্দ্র সিংহ, সন্তোষ সিংহ, শিমুল সিংহ, তিশা সিংহ, বিশ^জিত সিংহ। সঞ্চালনা করেন সবুজ সিংহ। উক্ত অনুষ্ঠানে দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে বিকেলে চীবর পরিক্রমা, কঠীন চীবর দান উৎসব, সন্ধ্যায় বিহার প্রাঙ্গনে ফানুস উত্তোলন, প্রদীপ প্রজ্জলন, সমবেত বন্দনা পরিবেশন করা হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার