ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

খুন ও অস্ত্র মামলার আসামি ৩১ বছর পর র‍্যাবের হাতে গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ৪:৫১
১৯৯০ সালে ময়মনসিংহে খুন ও অস্ত্র মামলার  পলাতক আসামি ফ্রিডম পার্টির ক্যাডার শামসুল ইসলাম'কে ৩১ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব -২ ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডস্থ পূরবী সিনেমা হলের নিকট ফ্রিডম পার্টির অফিসের সামনে মোঃ হারুন অর রশিদ ২৫ কে ফ্রিডম পার্টির লোকজন গুলি করে এবং ঘটনাস্থলে মোঃ হারুন অর রশিদসহ আরো ০৪ জন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন।
 
পরবর্তীতে মোঃ হারুন অর রশিদ (২৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনার পরে আসামীরা পালানোর সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন এলাকায় শামসুল ইসলাম সহ মোট ৩০ জনকে অস্ত্রসহ আটক করে ত্রিশাল থানার পুলিশ। উক্ত ঘটনায় ময়মনসিংহ কোতয়ালী থানার মামলা নং-১৭(২)১৯৯০, ধারা-৩০২/৩২৬/৩২৪/৩৪ পেনাল কোড (হত্যা মামলা) এবং ময়মনসিংহ ত্রিশাল থানার মামলা নং-২(২)১৯৯০,অস্ত্র আইনে মামলা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ময়মনসিংহ জেলার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল, ময়মনসিংহ, মোট ৩০ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম শেষে গত ০৯ মে ২০১৭ সালে ময়মনসিংহ দ্রুত বিচার ট্রাইব্যুনাল উক্ত মামলায় ৩০ জন আসামির মধ্যে ২৭ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। ০৩ জন মৃত্যুবরণ করায় বিজ্ঞ আদালত বিচারের জন্য সোপর্দ করেনি। গ্রেফতারকৃত শামসুল ইসলাম নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হলেও সে পলাতক থাকে। 
 
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত ১৭ অক্টোবর  রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী শামসুল ইসলাম, পিতা-মৃত মনিরুল ইসলাম, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ’কে ৩১ বছর পর গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে র‍্যাব জানান। ধৃত আসামির দেয়া তথ্য মতে এই দীর্ঘ সময় সে দেশে ও বিদশে আত্মগোপন করে ছিলো।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন