ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২২-১০-২০২২ দুপুর ১:১৮

কুমিল্লার লালমাই উপজেলার গতকাল শুক্রবার (২১ অক্টোবর) বৃহত্তর আলীশ্বর শান্তিনিকেতনে বৌদ্ধবিহারে প্রতি বছরের ন্যায় এবারো জাঁকজমকপূর্ণভাবে দানোত্তম কঠিন চীবর দানোৎসব ২০২২, বৌদ্ধ ধর্মীয় সম্মেলন ও কৃতী ছাত্-/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ মিসেস আরমা দত্ত এপি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম, ওসি মোহাম্মদ আইয়ুব, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ট্রাস্টি ও লালমাই উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জ্যোতিষ সিংহ। আমন্ত্রিত অতিথিবৃন্দ যথাক্রমে জিনসেন মহাথের, জিনানন্দ মহাথের, আনন্দশ্রী থের, তিষ্যমিত্র থের। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস.কে সিনহা, লালমাই উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী মোঃ ফরহাদ হোসাইন, বিহার উদযাপন পরিষদের সভাপতি রনজিত সিংহ বিনোদ, সাধারণ সম্পাদক দিলীপ সিংহ প্যানেল চেয়ারম্যান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু প্রসেনজিত সিংহ, দেবমিত্র সিংহ সুজন, অজয় সিংহ ও শিমুল সিংহ। অনুষ্ঠান শেষে বিশ^ শান্তি কামনায় ফানুস উড্ড্য়ন ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জামান / জামান

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত