ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আর্জেন্টিনা-ব্রাজিল খেলার অপ্রিতিকর ঘটনার বিরুদ্ধে সক্রিয় দাগনভূঞা থানা : ওসি ইমতিয়াজ


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ১০-৭-২০২১ দুপুর ৩:৫০

খেলাধুলা বিনোদনের একটি অন্যতম মাধ্যম। খেলায় মন বা মস্তিষ্ককে ফুরফুরে করে তোলে। প্রায় সব রকমের খেলাই আনন্দ দেয়। খেলতে যেমন ভালো লাগা কাজ করে, তেমনি প্রিয় দলকে নিয়ে উল্লাসে মেতে উঠতেও আমরা ভালোবাসি। আমাদের একেকজনের একেক রকমের খেলা প্রিয়। কোনো কোনো খেলা অনেকেই পছন্দ করেন, ভালোবাসেন। আমাদের দেশে সর্বাধিক জনপ্রিয় দুটি খেলা হলো ফুটবল ও ক্রিকেট। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অনেকটা এগিয়ে। ফুটবলে এগিয়ে না থাকলেও ফুটবলের প্রতি রয়েছে ক্রীড়ামোদীদের প্রচুর ভালোবাসা।

গ্রাম, গঞ্জ, শহরের শিক্ষিত, স্বল্পশিক্ষিত, ব্যবসায়ী, কর্মচারী- প্রায় সব শ্রেণির সব বয়সী মানুষের আবেগের জায়গাজুড়ে রয়েছে ফুটবল। ফলে বিশ্ব ফুটবলে বাংলাদেশ ভালো অবস্থানে না থাকলেও এ দেশের ফুটবলমোদীরা বিশ্বের বিভিন্ন দেশকে সমর্থন করে থাকেন। তবে দেশের সিংহভাগ ফুটবলমোদীর সমর্থন ফুটবল বিশ্বে রাজত্বকারী প্রধান দুটি দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি। এ দেশ দুটি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশের ফুটবলমোদীদের হৃদয়েই স্থান করে নিয়েছে। এ সমর্থকরা একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। দেশ দুটির অনেক ভক্ত বা সমর্থক দলের জয়-পরাজয়ে যে কোনোকিছু করে বসতে পারে। প্রিয় দল হারলে কান্নায় ভাসে, টিভি ভাঙে, না খেয়ে থাকে। বিজয়ী হলে আনন্দ মিছিল বের করে।

আমরা জানি বর্তমানে চলছে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। আর শুধু ফাইনাল ম্যাচ বাকি। বিশ্ব ক্রীড়াঙ্গনে সেই ফাইনাল ম্যাচ নিয়ে চলছে তুমুল আলোড়ন। আলোড়ন হবেই বা না কেন, ফাইনাল ম্যাচটিতে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রায় ১৪ বছর পর কোনো ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। উভয় দলের সমর্থক গোষ্ঠীর মাঝে তাই চরম উত্তেজনা। খেলা নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকা ভালো, কিন্তু অতিরিক্ত উত্তেজনা ও আবেগ বিপজ্জনক। সেই উত্তেজনা ও আবেগ থেকে ভয়ংকর কিছু ঘটে যাওয়ার আশঙ্কা থাকে।

বাংলাদেশের মানুষ একটু বেশিই আবেগপ্রবণ। কিন্তু মাত্রাতিরিক্ত আবেগ মানুষকে বিকারগ্রস্ত করে তোলে। অতিমাত্রার আবেগের বশবর্তী হয়ে অনেকে আত্মঘাতীও হয়েছে ইতিপূর্বে।

বিভিন্ন পত্র-পত্রিকায় আমার দেখেছি গত ৭ জুলাইর  খবর- ‘ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষে আহত হয় চার সমর্থক‘। খেলার প্রতি আবেগ-ভালোবাসা যখন এমন অস্বাভাবিক কর্মকাণ্ডে রূপ নেয় তখন খেলা আর বিনোদন থাকে না, আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তাই আগামী কাল (১১ জুলাই ২১ইং) বাংলাদেশ সময় সকাল ৭ ঘটিকার আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি ফাইনাল খেলায় সবাইকে সতর্কতা জানিয়েছেন ফেনীর দাগনভূঞা থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহাম্মেদ। 

তিনি জানান,  আগামীকাল সকালে খেলা আপনাদের যেন উপভোগ্য হয়। তবে কোনো সমর্থক যদি খেলাকে কেন্দ্র কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে বা ঘটনার সত্যতা পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়

খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা