সাজেদাপুত্র লাবু চৌধুরীর বিরুদ্ধে আ’লীগ নেতার হত্যাচেষ্টা মামলা
ফরিদপুর-২ আসনে (নগরকান্দা, সালথা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সদ্যপ্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার। নিমাই চন্দ্র সরকার পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর যুবলীগের সভাপতি। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে থাকায় এ ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নিমাই।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলী আদালতের বিচারক মো. ফরিদউদ্দিনের এজলাসে এ অভিযোগে তিনি মামলাটি দাখিল করেন। মামলায় লাবু চৌধুরীকে প্রধান করে আরো তিনজনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদীপক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলি সত্যতা নিশ্চিত করে জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে নগরকান্দা সিআর ৩২৯/২২ ক্রমিকে রেকর্ড করে এবং আগামী ৯ নভেম্বর মামলার অভিযোগকারী বাদী এবং সাক্ষীদের উপস্থিতিতে আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার মামলায় অভিযোগে উল্লেখ করেন= সদ্যসমাপ্ত ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে তাকে আওয়ামী লীগ প্রার্থী ফারুক হোসেনের পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেনকে ভোট দিতে বলেছিলেন লাবু চৌধুরী। কিন্তু তিনি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে ফারুক হোসেনের পক্ষেই থাকেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়।
তিনি অভিযোগ করেছেন, লাবু চৌধুরীর নির্দেশে মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে বাড়ি ফেরার পথে নগরকান্দা পাবলিক লাইব্রেরির সামনে মো. লিয়াকত মিয়া (৫৫), নাছির মাহমুদ (৪৬) এবং মো. শহিদুল ফকির (৩২) নামে তিনজন তাকে মোটরসাইকেলচাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। তিনি দ্রুত সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান।
এ বিষয়ে নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই সরকার অভিযোগ করে জানান, তাকে হত্যা করে ফেলা হবে বলে আসামিরা হুমকি দিচ্ছেন। এ ঘটনার পর বিষয়টি তিনি প্রশাসন ও দলের বিভিন্ন স্তরে জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শাহাদাত হোসেনের কাছে পরাজিত হন। এছাড়া ৫ নভেম্বর ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে শাহদাব আকবর লাবু চৌধুরী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী।
এ ব্যাপারে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, মামলর বিষয়টি শুনেছি। বিস্তারিত জানি না। সম্মানহানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়