নড়াইলে প্রতারকচক্রের ৩ সদস্য গ্রেফতার
নড়াইলের কালিয়ায় প্রতারকচক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
এরা হলো-কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামের মাসুদ তালুকদারের স্ত্রী তানিয়া খাতুন, মান্নু তালুকদারের স্ত্রী লিমা খাতুন ও মহিষখোলা গ্রামের আছাদ শেখের ছেলে বাবর আলী। এ সময় এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৪৮টি সিমকার্ড জব্দ করেছে পুলিশ।
ডিবি পুলিশের এসআই আলী হোসেন জানান, প্রতারকচক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আইডি খুলে ও অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। তাদের কয়েকটি বিকাশ নাম্বরের মাধ্যমে ৩০লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ মিলেছে। গ্রেফতারকৃতদের নামে কালিয়া থানায় মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ