ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তানোরের এসিল্যান্ডের কঠোর হুঁশিয়ারি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ১২:৫১

তানোর এসিল্যান্ড (ভূমি) অফিস অনিয়ম-দুর্নীতিমুক্ত করতে কঠোর হুঁশিয়ারি দিয়ে ভূমি অফিসের তহসিলদার, নাজির, সার্ভেয়ারসহ সকল স্টাফকে সর্তক থাকার জন্য নির্দেশ দিয়েছেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আদিবা সিফাত।

আদিবা সিফাত বলেন, তিনি যতদিন এখানে দায়িত্বে থাকবেন ততদিন অফিস চত্বরে কোনো দালাল-বাটপারদের স্থান হবে না। আর যদি কোনো অফিস স্টাফের বিরুদ্ধে দালাল-বাটপারদের সাথে আঁতাতের অভিযোগ আসে, তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে করে সদ্য যোগদানের পরপরই ভূমি অফিসকে অনিয়ম-দুর্নীতি ও দালালমুক্ত করতে এমন উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানাচ্ছেন জনসাধারণ। আবার অন্যদিকে সাটিকাপ মেরেছে দীর্ঘদিন ধরে ভূমি অফিসে অনিয়ম-দূর্নীতির আঁতুড়ঘর সৃষ্টিকারীরা। ফলে যোগদানের সাথে সাথে তরুণ এই এসিল্যান্ড (ভূমি) কর্মকর্তা আদিবা সিফাতের এমন মহৎ উদ্যোগে প্রশংসায় ভাসছে সর্বমহলে।

জানা গেছে, তানোর সদর ভূমি অফিস থেকে শুরু করে ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসে সরকারি নিয়মে অফিসের কার্যক্রম পরিচালনা করার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন এসিল্যান্ড আদিবা সিফাত। এমনকি অফিস চলাকালে যেন অফিসে কোনো দালাল-বাটপার প্রবেশ করতে না পারে সেজন্য সকল স্টাফদের সজাগ থেকে কাজ করার জন্যও বলেছেন তিনি। সেই সাথে খাজনা খারিজ, ডিসিআর, হোল্ডিং ট্যাক্স চেক কাটতে হলে কোনো দালাল না ধরে অফিসে যার কাজ সে নিজে উপস্থিত হয়ে করার জন্য আহ্বান জানান তরুণ এসিল্যান্ড আদিবা সিফাত।

এসিল্যান্ড অফিসে সেবা নিতে আসা এক মহিলা বলেন, ভূমি অফিসে এখন এত সুন্দর সেবা দেবে কখনো ভাবতেও পারিনি। এর আগে ঘণ্টার পর ঘণ্টা ধরে অফিসের বারান্দা ঘুরে ঘুরে টাকা ছাড়া কাজ করে নিতে পারিনি। আর আজ নতুন স্যার আসার পরে টাকা ছাড়াই খুব সহজে আমার খারিজ কাজ পার করে দিলেন স্যার। এরকম স্যার সব জায়গায় থাকা দরকার। তাহলে আর গরিব মানুষদের হয়রানি হয়ে শেষে দালাল ধরে টাকা দিয়ে খারিজ খাজনা করতে হবে না। এতে অনেক গরিব মানুষ স্বস্তি পাবে।

সদ্য যোগদানকৃত তানোর উপজেলা এসিল্যান্ড (ভূমি) কর্মকর্তা আদিবা সিফাত জানান, সরকারি নিয়মের বাইরে ভূমি অফিসে সেবা পেতে কোনো বাড়তি অর্থ লাগে না। যারা দালাল ধরে কাজ করে তাদের জন্য অফিসের দুর্নাম হয়। তাই আমি যে কয়দিন এখানে থাকব সে কদিন কোনো অনিয়ম-দুর্নীতি, দালাল-বাটপারদের স্থান হবে না। সেবাগ্রহীতারা নিজের কাজ নিজে এসে করলে তাদের সবরকম সহযোগিতা করা হবে। নয়তো দালাল ধরে করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

প্রীতি / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত