ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন 


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ২:৪৯

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে জেলা পুলিশের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।  

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সদরের সুপার মার্কেট (সদর পুলিশ ফাঁড়ি) এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জেলা পুলিশ লাইনস চত্বরে গিয়ে শেষ হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশ লাইনস মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিনটি উদযাপন করেন অতিথিরা।

এদিকে সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনসের ড্রিল শেডে আলোচনা সভা ও কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনের (বিপিএম বার, পিপিএম) সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ) আসনের সাংসদ ও বাংলাদেশের আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুল ইসলাম খান, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, পিপি অ্যাড. আব্দুল মতিন, চরকেওয়ার ইউপি চেয়ারম্যান আফসার উদ্দির ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মোল্লা, মতিউল ইসলাম হীরু। 

বিশেষ অতিথি হিসেবে আরো জেলা কমউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলি, সাধারণ সম্পাদক অ্যাড. শাহিন মোহাম্মদ আমানুল্লাহ উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তরা পুলিশ ও জনতার সাথে সুসম্পর্ক তৈরি ও বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিবিআই পুলিশ সুপার আনায়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মিনহাজুল ইসলাম, জেল সুপার বজলুর রশীদ, সদর থানার ওসি তারিকুজ্জামান, অ্যাড. গোলাম মাওলা তপন, অ্যাড. লাভলু মোল্লা, কাউন্সিলর নার্গিস আক্তার, মাহমুদুল হাসান সাদিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রীতি / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত