ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

হরিণাকুণ্ডুর বিভিন্ন ইউনিয়নে ভূমিহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১:৪৮

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঘরও নেই জমিও নেই প্রকল্পের আওতায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার উপজেলার কুলবাড়ীয়া গুচ্ছগ্রাম, কাপাশহাটিয়া, চাঁদপুরসহ বিভিন্ন ইউনিয়নে ‘ক’ শ্রেশির ভূমিহীনদের জন্য ঘরপ্রতি ১ ল‍াখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৪০টি ঘর পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সেলিম রেজা, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম, জোড়াদাহ ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, চাঁদপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হতদরিদ্রদের ঘর পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. মজিবর রহমান সুবিধাভোগীদের কাছে মুজিববর্ষে ভূমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নিরাপদ ঘর পাওয়ায় অনুভূতি জানতে চাইলে কুলবাড়িয়া গুচ্ছগ্রামের আনেছা বেগম, মোনয়ারা খাতুন, সোনাভানু, মহিমা খাতুন, পারভীনা খাতুন, লিপি খাতুন, কাপাশহাটিয়া গ্রামের নাজমুল হক, শুকুর আলী, চাঁদপূর গ্রামের হাবিবুর রহমান, নাজমুল হোসেন বলেন, রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে সাপ-খোপের অত্যাচারে অনেক কষ্ট করেছি। আল্লাহ মুজিবকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসাইন ও সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরীর মাধ্যমে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। এক নম্বর ইট, ভালো সিমেন্ট, মোটা বালি, মোটা টিন ও সারি কাঠ ব্যবহার করে ভালো ডিজাইন করা সিডের দরজা লাগানো ঘর পেয়েছি, নিরাপদভাবে বসবাসের সুযোগ পেয়েছি, আল্লাহ জেলা প্রশাসক মজিবর রহমানসহ সকলকে হেফাজত করবেন।

এ সময় জেলা প্রশাসক চলমান কলডাউনে কর্মহীন হয়েপড়া ঘর পাওয়া হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’: পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্তে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ধামরাইয়ে মাংস ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা

আড়ানী ডিগ্রি কলেজে ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুরে মানবাধিকার রক্ষাকারীদের নেটওয়ার্ক শক্তিশালীকরণে সভা

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১আদিবাসীর মর্মান্তিক মৃত্যু: অবহেলার অভিযোগে সুষ্ঠু তদন্তের দাবি

বান্দরবানে ৩৪৫ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

দামুড়হুদায় কোটি টাকার চুল ছিনতাইয়ের রহস্য উদঘাটন: চালক ও ম্যানেজার গ্রেপ্তার, মালামাল উদ্ধার

হাসপাতালের চালক সিভিল সার্জনের গাড়িতে:জুড়ীতে বন্ধ সরকারি অ্যাম্বুলেন্স সেবা

নামজারির কথা বলে ৬০ হাজার টাকা নেয়ার অভিযোগ: ভূমি অফিসে বাকবিতণ্ডা

মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারেনাঃ দীপেন দেওয়ান এমপি

নোয়াখালীতে ভোটারবিহীন চরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন