ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ২:২৫

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এ সেমিনারের আয়োজন কা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসিফ আল আজাদ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাহমুদা আক্তার, মুন্সীগঞ্জ প্রেসক্লারের সভাপতি শহিদ ই হাসান তুহিন।

সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ এবং দণ্ডবিধি, ভোক্তার দায়িত্ব, ভোক্তা অধিকারবিরোধী কার্য ও অপরাধ, পণ্যের গায়ে মোড়ক ব্যবহার, মূল্য তালিকা প্রদর্শন, সেবার মূল্য তালিকা সংরক্ষণ, ভেজাল পণ্য, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ওজনে কারচুপি, মিথ্যা বিজ্ঞাপন, নকল পণ্য ইত্যাদি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন বক্তারা । সেই সাথে ভোক্তা ও সচেতন মহলের প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানানো হয়।

তাছাড়া শহরজুড়ে বিদেশি কসমেটিক্স ব্যবহার, সিমেন্ট কারখানার তৈরিকৃত সিমেন্টের গায়ে উৎপাদন ও মূল্য নির্ধারণ, জুডিসিয়াল ও নন-জুডিসিয়াল স্ট্যাম্প ক্রয়-বিক্রয়ে কোনো রশিদ না থাকাসহ অনেক বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হীরু, জেলা খাদ্য কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা, শহর সমাজসেবা কমকর্তাসহ অনেকে।  

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত