ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ৪-১১-২০২২ বিকাল ৭:১৫
জৈন্তাপুর উপজেলাধীন সিলেট তামাবিল জাফলং মহাসড়কের সালির ব্রিজ নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল  আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই সহযোগী গুরুত্বর আহত বলে জানাগেছে। 
 
নিহত ব্যক্তি ফতেপুর ইউনিয়নের হেমু মাঝেপাড়া গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র ও ইউপি সদস্য ফারুক আহমদের ছোট ভাই কলেজ ছাত্র মামুনুর রশিদ মামুন (১৯)। আহতরা হলেন একই গ্রামের জাবেদ আলীর পুত্র কাওছার আহমদ (১৮) ও সওয়াব আলীর পুত্র আনিছুর রহমান (২০)। গত ৪ নভেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে সিলেট তামাবিল সড়কের সালির ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। 
 
জানাগেছে, বাড়িতে জুম্মার নামাজ শেষ করে ৩ বন্ধু মোটর সাইকেল নিয়ে দরবস্ত এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ গ্রহন করতে রওনা দেন। পথিমধ্যে তামাবিল মহাসড়কের সালির ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে বন্ধ থাকা একটি বালু বোঝাই ট্রাকের পিছন দিকে মোটর সাইকেল ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে মামুনুর রশিদ মামুন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনতা তাদের কে উদ্বার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে। এই ঘটনায় জনতা ক্ষুব্ধ হয়ে সিলেট তামাবিল রাস্তা অবরোধ করে রাখেন। অন্তত ১ ঘন্টা রাস্তা অবরোধ থাকায়  যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে।  জৈন্তাপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতা কে শান্ত করার চেষ্টা করেন। পরে প্রশাসনের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 
 
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ  সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়ে তিনি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহায়তার আহতদের উদ্বার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ