জীবিকা নির্বাহের জন্য ব্যাটারিচালিত ভ্যান পেলেন ফাতেমা
দামুড়হুদা উপজেলায় যোগদানের পর আমার কাছে মোছা. ফাতেমা খাতুন (৩৭) আকুল আর্তি জানায় একটি ব্যাটারিচালিত ভ্যানের জন্য। সে জানায়, ১২ বছর পূর্বে তার স্বামী তাকে তালাক দেয় এবং ৯ বছর যাবৎ সে ভ্যান চালিয়ে মুড়ি-চানাচুর বিক্রি করে কোনোরকম দিন কাটাচ্ছে। বোনের সংসারে হাজারো যন্ত্রণা বুকে চেপে একমাত্র সন্তানকে মানুষের মতো মানুষ করার সংগ্রামের একমাত্র সঙ্গী প্যাডেল ভ্যান। কিন্তু শরীর তো আর পেরে ওঠে না। কৃশকায় শরীরে একজন নারী হয়ে এভাবে ভ্যান চালানো যেন তার কাছে অসম্ভব মনে হতো। সে নাকি অনেকের কাছে একটা ব্যাটারিচালিত ভ্যান চেয়েছে একাধিকবার। বেশ এক্সপেনসিভ হওয়ায় সে নিজেও ক্রয় করতে পারেনি, আবার কারো কাছ থেকে ম্যানেজও করতে পারেনি।
ফাতেমার ছোট আবদার, ব্যাটারিচালিত ভ্যান পেলে তার সব কষ্ট লাঘব হয়ে যাবে। আজ সব ব্যস্ততা ঝেড়ে ফেলে ফাতেমাকে নিয়ে ভেবেছি। অনুভব করতে চেয়েছি তার হৃদয়ের কষ্ট। নিজে একজন নারী হিসেবে আরেকজন নারীর পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই আজ তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান দেয়া হলো।
নারীর ক্ষমতায়ন প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কার্যক্রম। এভাবে যদি অসহায় নারীদের পাশে দাঁড়ানো যায়, তবে সকলের প্রচেষ্টায় একদিন আমরা সকলের অসহায়ত্ব মোচনের সুযোগ পাব।
দীর্ঘ ৯ বছর পরে এত কাঙ্ক্ষিত উপহার পেয়ে আজ ফাতেমার অসহায় চোখে যে আনন্দের ঝিলিক দেখেছি, তার আবেগআপ্লুত প্রকাশ দেখেছি; এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ফাতেমার জীবন সংগ্রাম দেখে অনেক নারী উৎসাহিত হবে। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখবে। আর ফাতেমার মতো সংগ্রামী নারীদের সংগ্রামের মধ্যদিয়েই একদিন রচিত হবে বাংলাদেশের সাফল্যগাথা।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied