তানোরে বিআরডিসি ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
রাজশাহী তানোরে সার পাচারের জন্য বিআরডিসি ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজিজপুর মোড়ের রহিমা ট্রেডার্স এর প্রোপাইটার নজরুল ইসলাম, বেলা ১১ টার দিকে তার নিজ দোকান থেকে নিয়ামতপুরে সার পাচারের সময় শিংড়া পুকুর নামক স্থানে স্থানীয় জনতা ও গ্রাম পুলিশের সহায়তায় ৬০ বস্তা সার আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউভ ম্যাজিস্ট্রেট পঙ্কজ কুমার দেবনাথ জানান, সার ব্যবস্থাপনা ২০০৬ ও সংশোধনী ২০১৮ আইনে ওই সার ডিলার নজরুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিপনা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এবং জব্দকৃত সার সরকারি মূল্যে কৃষকের কাছে বিক্রির নির্দেশ প্রদান করেন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied