ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত সংসদ সদস্য লাবু চৌধুরী


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ৩:৫৬
হাজারো নেতাকর্মী ও সমর্থকের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে ও ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। রোববার (৬ নভেম্বর) সকালে উপজেলার রসুল হামিদ মঞ্জিলে লাবু চৌধুরীকে এ শুভেচ্ছা জানানো হয়।
 
এ সময় প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মেজ ছেলে সাজিদ আকবর চৌধুরী, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
শনিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে শাহদাব আকবর লাবু চৌধুরী নৌকা প্রতীকে ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।
 
প্রসঙ্গত, আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজদা চৌধুরীর মত্যুতে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কৃষ্ণপুর) সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত