প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
মুন্সিগঞ্জ সদরে প্রকাশ্য দিবালোকে অবাধে বিক্রি হচ্ছে অবৈধ জাটকা। মৎস্য অধিদপ্তরের দেওয়া বিধি নিষেদে বলা আছে ,পহেলা নভেম্বর থেকে ৩১জুন মোট ৮ মাস জাটকা ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধ। নিষেধাঞ্জা উপেক্ষা করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন এমন কর্মকান্ড।
তবে অভিযোগ রয়েছে অবৈধ জাটকা ইলিশ বিক্রি বন্ধ করতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায় না। সরেজমিনে গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে পৌর এলাকার ৩ নং ওয়ার্ড হাটলক্ষীগঞ্জ ও লঞ্চঘাট এলাকায় প্রকাশ্য দিবালোকে হাকডাক করে জাটকা বিক্রি করেছেন গফুর মিয়া নামে এক ব্যাক্তি। অবৈধ এসব জাটকা স্বাশ্রয় মূল্যে কিনতে সাধারন মানুষের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।
শুধু হাটলক্ষীগঞ্জ নয় , খালইস্ট , মোল্লাপাড়া ,যোগিনীঘাট , এলাকায়ও বিক্রি হচ্ছে জাটকা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকলে অবাদে এসব জাটকা ইলিশ বিক্রি অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
জাটকা কিনতে আসা মো. লিটন মিয়া জানান , আমরা গরিব মানুষ । অল্প ইনকামে ইলিশ মাছ কিনতে পারি না। ছোট ইলিশ ( জাটকা) সস্তায় কিনলাম ৩০০ টাকা কেজি। বাজার থেকে কিনতে গেলে ৬শ/৭শ টাকা লাগবে। তবে ছোট ইলিশ খাওয়ায় স্বাদ কম। বড় হলে খাওয়ায় স্বাদ বাড়বে।
সরকারি বিধিনিষেদ পুরো ৮ মাস আকারে ছোট ইলিশ ( জাটকা) ধরা ও বিক্রি বন্ধ থাকলে মাছগুলো বড় হতে পারবে। তাছাড়া খাওয়ায় স্বাদও বাড়বে। মৎস্য কর্মকর্তা , নৌ-পুলিশ আর কোস্ট গার্ডের সহায়তায় নদীতে টহল জোরদার করা গেলে জাটকা রক্ষা করা সম্ভব , সেই সাথে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সুশিল সমাজের ব্যাক্তিবর্গরা।
প্রকাশ্যে জাটকা বিক্রি প্রতিরোধে জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করীম সভ্যতার আলোকে জানান , বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। জাটকা বিক্রি , পরিবহন এবং মজুদ অপরাধ। জাটকা ধরা ও বিক্রি প্রতিরোধে আমরা যথেষ্ট তৎপর। তাছাড়া আমাদের নিয়মিত তদারকি/অভিযান চলমান রয়েছে। বিষয়টি আমরা দেখছি।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়