ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে ফের ফেরি চলাচল


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ২:৫৩
সব জল্পনা- কল্পনার অবসান কাটিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার সাথে গজারিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে ফের চালু করা হয়েছে ফেরি চলাচল। 
 
মেঘনা নদীর কারনে মুন্সিগঞ্জ জেলা সদরের সাথে গজারিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন ছিল।  মেঘনা নদীতে স্থায়ী ব্রীজ নির্মাণ সময়ের দাবি হলেও আপাতত ফেরি চলাচল শুরু করা হয়েছে গতকাল বুধবার থেকে। 
 
দুই পাড়ের পন্টুন স্থাপনের কাজ শেষে গতকাল বুধবার বেলা ১১ টায় আনুষ্ঠানিক ভাবে স্থানীয় সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড.  মৃণাল কান্তি দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেরি চলাচল উদ্বোধন করেন। 
 
বিশেষ অতিথি হিসেবে বিআইডব্লিউটিএর যুগ্ম সচিব ( প্রশাসন ও কারিগর) মো. রাশেদুল ইসলাম, গজারিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন। 
 
ফেরি চলাচলে আনন্দের আমেজ বইতে শুরু করেছে গজারিয়া পাড়ের মানুষের। এর আগে উত্তাল মেঘনা নদী পাড়ি দিতে ছোট ছোট ট্রলার ব্যবহার করা হতো। দূর্ঘটনার আশংকা থাকলেও ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হতো। 
 
প্রথম দিনে আনুষ্ঠানিক ভাবে মুন্সিগঞ্জের (চর কিশোর গঞ্জ)  এপাড় থেকে গজারিয়া ঘাটের উদ্দেশ্য যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যায় ফেরি স্বর্ণচাপা।  কর্নফুলি, সন্ধ্যা মালতি এবং স্বর্ণচাপা এই তিনটি ফেরি আপাতত এ রুটে চলাচল করবে বলে বিআইডব্লিউটিএ সুত্রে জানা গেছে। এ দিকে ২০১৮ সালের ৩ জুন ফেরি চলাচল শুরু করা হলেও নানা প্রতিবন্ধকতায় তা বন্ধ হয়ে যায়। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত