নদী দূষণ রোধে কার্যকর কোনো উদ্যোগ নেই
মুন্সীগঞ্জে নদী দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসন। মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদৗ তীরসংলগ্ন অসংখ্য ছোট-বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রাইস মিল, অস্থায়ী নির্মিত বালুমহাল, প্লাস্টিক কারখানা, হোটেলসহ বিভিন্ন ধরনের কল-কারখানার পরিশোধিত/অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীর সাথে মিশে দূষিত হচ্ছে নদী। হুমকিতে জলজ প্রাণী।
জেলা শহরের মিরকাদিম নদীবন্দর, লঞ্চঘাট, স্টিমার ঘাট, ফিরিঙ্গিবাজার, মুক্তারপুর ফেরিঘাট, মুন্সীগঞ্জ লঞ্চঘাটে অসংখ্য ছোট-বড় প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের অপরিশোধিত বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানের মালিকরাও হয়ে ওঠছেন বেপরোয়া। নদী দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে শাস্তির আওতায় আনা গেলে দূষণের মাত্রা কমিয়ে আনা সম্ভব বলে মনে করা হচ্ছে।
এদিকে, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সতর্কতা এমনকি নদীতে বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন এমন কোনো ব্যানার কিংবা লিফলেট সাঁটানো নেই। একদিকে নদীতে বর্জ্য ফেলার কারণে দেশীয় মাছ এমনিতেই বিলুপ্তির পথে, অন্যদিকে পানি দূষণে বাড়ছে পানিবাহিত রোগ।
জেলেরা বলছেন, আমরা এক সময় এই নদী থেকে প্রচুর দেশীয় মাছ ধরতাম। এর চাহিদাও ছিল অত্যাধিক। এখন সারাদিন জাল নিয়েও নদী থেকে তেমন মাছ ধরা পড়ে না। কারখানাগুলোর বিষাক্ত বর্জ্যে পানির রং পরিবর্তন হয়ে যায়। তাছাড়া দূষিত পানিতে মাছ থাকতে পারে না।
প্রতিষ্ঠান মালিকদের প্রতি প্রশাসনের কঠোর নজরদারি আর সতর্কতা অব্যাহত থাকলে নদী দূষণ অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
জেলা নদী রক্ষা কমিশনের সভা -সেমিনারে বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হলেও বাস্তবে এর চিত্র ভিন্ন। মুক্তারপুর ফেরিঘাট ও বাজার এলাকা থেকে শুরু করে স্টিমারঘাট–রিকাবিবাজার পর্যন্ত অসংখ্য প্রতিষ্ঠানের বর্জ্য নদীতে ফেলা হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে মিরকাদিম ও স্টিমার ঘাট এলাকার মাতুভান্ডার রাইস এজেন্সিসহ অন্যান্য রাইস মিলের বর্জ্য সরাসরি ধলেশ্বরীর সাথে মিশে পানি দূষিত হচ্ছে।
জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০২০-এর খসড়া তৈরি করেছে কমিশন। খসড়ায় বলা হয়, নদীর দখল, দূষণের জন্য সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড বা ৫ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু জানান, লঞ্চঘাট থেকে মিরকাদিম পর্যন্ত অনেক প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তাছাড়া আইনশৃঙখলা মিটিংয়ে এসব বিষয় উপস্থাপন করা হয়েছে। আশা করছি শ্রীঘ্রই বিষয়টির সমধান হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়