ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতির কাজ এগিয়ে চলেছে। আগামী ১২ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে এই গণসমাবেশ। এ উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন ইউনিট কমিটি ও উপ-কমিটির নেতৃত্বে চলছে প্রস্তুতি সভা।
বৃহস্পতিবার ()১০ নভেম্বর) শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটশন মাঠে গণসমাবেশস্থলে দেখা গেছে, গণসমাবেশের মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক কাজ এগিয়ে চলেছে পুরোদমে। পাশাপাশি দলের শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। গণসমাবেশে যোগদানকারীদের পানি সরবরাহ ও চিকিৎসায় ক্যাম্প করা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিভাগীয় সমন্বয়ক শামা ওবায়েদ ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সকালে গণসমাবেশস্থলের প্রস্তুতি তদারকি করতে মাঠে যান।
এ সময় তারা সাংবাদিকদের জানান, পরিবহন ধর্মঘটসহ নানা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে লক্ষাধিক লোকের সমাগম হবে গণসমাবেশে। মাঠ ছেড়ে জনতার উপস্থিতি ছড়িয়ে পড়বে ফরিদপুর শহরেও। তারা সে ধরনের প্রস্তুতির আয়োজন করছেন।
ফরিদপুরের এই গণসমাবেশে যোগ দিতে শরীয়তপুর থেকে কয়েকশ নেতাকর্মী ফরিদপুরের কোমরপুরে গণসমাবেশস্থল কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে এসে পৌঁছেছেন।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied