আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত ফরিদপুরের ৩৩ মণ ওজনের সম্রাট
ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুরে অবস্থিত মাইশা ডেইরী ফার্মে ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়ের জন্ম আর আদর করে ষাঁড়টির নাম দেয়া হয়েছে সম্রাট। ফরিদপুরের ৩২ মাসে ৩৩ মণ ওজন লাভ করেছে এই ষাঁড় গরু। এবারের আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে গরুটির দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। সেখানেই অতিযত্নে লালন-পালন করা হচ্ছে। গরুটি লম্বায় সাড়ে ৯ ফুট এবং উচ্চতায় ৫ ফুট ৮ ইঞ্চি।
মাইশা ডেইরী ফার্মের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম সবুজ বলেন, তার ডেইরী ফার্মের একটি গাভীর গর্ভে জন্ম হয় এই ষাঁড় বাছুরটির। এরপর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এটিকে লালন-পালন করে বড় করেছেন। তিনি জানান, তাজা ঘাস, খড়, গম, ভুসি ও খৈল এসব প্রাকৃতিক খাবারই খাওয়ানো হয় এটিকে। প্রতিদিন প্রায় ১৬ কেজি খাবারের জন্য খরচ হয় এক হাজার টাকার মতো। ষাঁড়টি বড় করতে কোনো কৃত্রিম পদ্ধতি অবলম্বন করেননি। মোটাতাজাকরণের কোনো ওষুধ বা খাবার দিতে হয়নি।
এবারের কোরবানির ঈদকে সামনে রেখেই গরুটিকে প্রস্তুত করেছিলেন জানিয়ে সবুজ বলেন, চলমান করোনা পরিস্থিতির কারণে গরুর খামারিরা খুব অসুবিধায় আছেন। অনলাইনে গরু বিক্রির কথা বলা হলেও অনেকের এ সম্মন্ধে ধারণা নেই। সরকার যদি স্বাস্থ্যবিধি মেনে তাদের গরু বিক্রির জন্য সীমিত সময়ের জন্য হলেও ব্যবস্থা কনে দিত তাহলে তারা উপকৃত হতেন।
ফরিদপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, এ পর্যন্ত ফরিদপুর জেলায় মধ্যে সবচেয়ে বড় গরু হিসেবে তালিকাভুক্ত হয়েছে এই ৩৩ মণ ওজনের সম্রাট। অনলাইনে ক্রেতাদের সুবিধার্থে প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে এই ষাঁড়টির ছবিসহ তথ্যাদি প্রকাশও করেছেন। গরুটিকে দেখতে অনেক উৎসুক মানুষ ওই খামারেও আসছেন।
ফরিদপুর জেলা প্রাণিসম্পদ অধিপ্তরের কর্মকর্তা নুরুল আহসান বলেন, ৩৩ মণ ওজনের সম্রাটের খবর জেনেছি। ষাঁড়টির ছবিসহ অনলাইনে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া ফরিদপুরে গরুর হাট চালু প্রসঙ্গে জেলা প্রাণিসম্পদ অধিপ্তরের কর্মকর্তা নুরুল আহসান বলেন, খামারিদের সমস্যার বিষয়ে সরকার অবহিত রয়েছে। আগামী ১৪ তারিখে লকডাউনের সময়সীমা শেষ হলে হয়তো এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
এমএসএম / জামান
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
Link Copied