তানোরে মসজিদ নির্মাণে বাধা, অতর্কিত হামলা
রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়নের লালপুকুরিয়া গ্রামে মসজিদ নির্মাণকাজে বাধা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে তিনজনকে আহত করেছে তসলিম উদ্দিন ও তার দুই ছেলে শামিম আর সালমান। তাদের তিন পিতা-পুত্রকে আসামি করে তানোর থানায় অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, গত ১১ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজ শেষে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। এ ঘটনায় শামসুল ইসলাম বাদী হয়ে তসলিম উদ্দিনসহ তিনজনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
তথ্যসূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউপির লালপুকুরিয়া গ্রামের তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে মসজিদঘরের জায়গা জোরপুর্বক দখল করে রেখেছে। গত শুক্রবার গ্রামবাসী জুমার নামাজ শেষে পুরাতন ঘর ভেঙে নতুন করে মসজিদঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যায়, এতে তসলিম বাধা দেই। গ্রামবাসীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তসলিম উদ্দিন ও তার দুই ছেলে শামিম ও সালমান- তারা তিন পিতা-পুত্র দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে। হামলায় তিনজন আহত হয়। আহতরা হলেন- কামাল উদ্দিন (৩৫), হাবিবুর রহমান (৫৫) এবং নাজমুল ইসলাম লিমন (২৫)। এদের মধ্যে কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তিনি তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাবিবুর রহমান ও নাজমুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। থানায় অভিযোগ করায় তসলিম উদ্দিন ক্ষুব্ধ হয়ে রাতে লাঠিসোঁটা নিয়ে বাদী শামসুল ইসলামের বাড়িতে গিয়ে অভিযোগ তুলে নিতে বলে প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে বাদী শামসুল ইসলাম পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন; অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি