ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে কাগুজে মুরগি খামারে চলছে রমরমা সেচ ব্যবসা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ২:৫৬

রাজশাহীর তানোরে চলছে মুরগিবিহীন খামারের আড়ালে উচ্চহারে রমরমা সেচ বাণিজ্য। অল্প পুঁজিতে অধিক মুনাফা হওয়ায় উপজেলার বিস্তীর্ণ এলাকায় এসব কথিত খামার গড়ে উঠেছে। তবে এসব খামারে মুরগির কোনো অস্থিত্ব নেই।

সরেজমিন উপজেলার প্রাণপুর, চিমনা, দুবইল, যোগীশো, আড়াদিঘী, আজিজপুর, কালনা, চিনাশো, কৃষ্ণপুর, মালবান্ধা, বলদিপুর, কোয়েল, কচুয়া আব্দিপুর, গাল্লাসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, জনমানবশূন্য বিস্তীর্ণ ফসলের মাঠের মধ্যে টিনের চালা তুলে অবৈধ মটর বসানো হয়েছে। আর এসব টিনের চালাকে মুরগির খামার দেখিয়ে পল্লী বিদ্যুৎ ওই মটরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে।

এদিকে, বড় অঙ্কের আর্থিক সুবিধা দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে টাকা উসুল করতে তারা উচ্চহারে সেচ বাণিজ্য করছে। এরা নিজ নিজ এলাকায় ওয়াটার লর্ড বা জল জমিদার নামে পরিচিত। অন্যদিকে তাদের সেচ বাণিজ্যর কারণে বিএমডিএর গভীর নলকুপ সেচ প্রকল্প ও ভূগর্ভস্থ পানি সংরক্ষণ চরম হুমকির মুখে পড়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে গভীর নলকূপের স্কিমে এসব অবৈধ মটর থেকে সেচ দেয়াকে কেন্দ্র করে হামলা-মামলা ও পাল্টা মামলার ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে কৃষি মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকট মোকাবেলায় সেচ মটর স্থাপন নিরুৎসাহিত (বন্ধ) করে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা সেচ কমিটিকে কঠোর নির্দেশনা দেয়া হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির এক শ্রেণির কর্মকর্তা আর্থিক সুবিধার বিনিময়ে মুরগি খামারের নামে অবৈধ মটর বসাতে কৃষকদের উৎসাহ ও সংযোগ দিচ্ছেন।

সূত্র জানায়, মুরড়ির খামারে বিদ্যুৎ সংযোগ নিতে গেলে তিনি কখনো কোনো অবস্থায় কৃষিজমিতে সেচ দেবেন না বলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সঙ্গে ৩০০ টাকা মূল্যর নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেবার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়াও ওই খামারে মুরড়ি পালন করা হয় কি-না সেটা নিয়মিত পর্যবেক্ষণ করার কথা বলা আছে। কিন্তু তানোরে এসব নিয়মনীতি মানা হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (এজিএম) কামাল উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা মুররির খামার দেখেই বিদ্যুৎ সংযোগ দেন। কিন্তু পরে তারা যদি সেচ বাণিজ্য করে তাহলে তাদের করণীয কিছু নেই, এটা উপজেলা সেচ কমিটির বিষয়।

তিনি বলেন, উপজেলা সেচ কমিটির সভাপতি ইউএনও মহোদয়, তিনি যদি এসব মটরের সংযোগ বিচ্ছিন্ন করতে বলেন, তাহলে তারা সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত