তানোরে ইলামদহী খালে দুই মণ মাছের পোনা অবমুক্ত
রাজশাহীর তানোরের বানিয়াল ইলামদহী খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ (বুধবার) সকালের দিকে উপজেলার পাঁচান্দর ইউনিয়নের ইলামদহী পাকুয়াহাট সংলগ্ন খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন। এ উপলক্ষে বানিয়াল ইলামদহী পানি ব্যবস্থাপনা সমিতির আয়োজনে ইলামদহী মাঠ সংলগ্ন সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনে সভাপতিত্বে মাছ চাষ বিষয়ে দিকনির্দেশনা মুলুক বক্তব্য রাখেন- মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, তালন্দ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগ সভাপতি নাজিম উদ্দিন বাবু, জেলা এলজিইডি অফিসের কার্যসহকারী আব্দুল কাদের, উপজেলা এলজিইডি অফিসের এসও রিপন, ইলামদহী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, চাঁদপুর স্কুলের প্রধান শিক্ষক আবু হেনা,সমিতির সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম, পাঁচন্দর ইউপির সাবেক মেম্বার রিয়াজ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক হাজী ইসরাইল হোসেন, সাবেক মেম্বার আবুল হাশেম, সমিতির সহসভাপতি সাবেক মেম্বার আব্দুল লতিফ ও জয়নাল প্রমুখ।
এ সময় সমিতির সদস্য ছাড়াও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমিতির ফান্ড থেকে আজ ২ মণ মাছের পোনা অবমুক্ত করা হয়। পর্যায়ক্রমে ৫০ হাজার টাকার মাছ ছাড়া হবে বলে জানান সভাপতি স্কুল মাস্টার আলাউদ্দিন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied