ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে কালোবাজারে সার বিক্রির দায়ে ডিলারের জরিমানা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ১২:৫৮
রাজশাহীর তানোরে কালোবাজার থেকে চোরাইপথে সার এনে দ্বিগুণ দামে বিক্রি করার অপরাধে তিন সার ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ৭০ বস্তা ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালের দিকে পৌর এলাকার তালন্দ বাজারের চৌধুরী এন্টারপ্রাইজের ৭০ হাজার টাকা ও ৭০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
 
এছাড়াও লাবনী ট্রেডার্সকে ১০ হাজার ও টিপু নামে আরেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তানোর ভূমি অফিসের এসিল্যান্ড আদিবা সিফাত। তবে লাবনী ট্রেডার্সকে জরিমানা করে আসার পরপরই তিনি পুনরায় কালো বাজার থেকে এমওপি সার নিয়ে আসেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার তালন্দ বাজারের তিন ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে চোরাই পথে পটাশ ও ডিএপি সার এনে বাড়তি দামে বিক্রি করেন। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে চৌধুরী এন্টারপ্রাইজ বা বালাইনাশক ব্যবসায়ী মনিরুলকে ৭০ হাজার টাকা জরিমান ও ৭০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
 
এদিকে, একই বাজারে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিসিআইসির সাব-ডিলার লাবনী ট্রেডার্সের মালিন গণেশ ক্রয়ের মেমো দেখাতে না পারায় ১৫ হাজার টাকা ও ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক টিপুকে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আদিবা সিফাত।
 
এ সময় অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম ও সম্প্রসারণ কর্মকর্তা মোমেনুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, সার নিয়ে যারাই বাজার অস্থির করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। সে যত বড় ব্যবসায়ীই হোক। এ অভিযান নিয়মিত পরিচালিত হবে। নিয়মের বাইরে যারাই সিন্ডিকেট করবে, তাদের কোনোভাবে ছাড় দেয়া যাবে না।
 
তালন্দ বাজারের এক বযবসায়ী জানান, লাবনী ট্রেডার্সকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কয়েক ভটভটি পটাশ সার নিয়ে আসেন বাইরে থেকে। এ ব্যবসায়ী ও টিপু এবং কাজল নামে আরেকজন দ্বিগুণ দামে পটাশ-ডিএপি সার বিক্রি করছেন। এদের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে প্রচুর নজরদারিতে রাখার আহ্বান জানান স্থানীয়রা।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত