নগরকান্দায় ৭ দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। উপজেলার কাইচাইল ইউনিয়নের ইমাম বাড়ী বাজারের মসজিদ মার্কেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বাজারের ব্যাবসায়ী তৈয়াব ব্যাপারীর মুদি দোকান থেকে বিদ্যুতের শট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারের ৭ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে তৈয়াব ব্যাপারীর মুদি দোকান, রহিম ভূঁইয়ার ওষুধের দোকান, মাসুদ মিয়ার জুতার দোকান, সাইদ মিয়ার ফলের দোকান, টুলু মাতুব্বরের মুদি দোকান, বিশ্বজিতের সেলুন ও চান মিয়ার হোটেল।
ক্ষতিগ্রস্ত রহিম ভূঁইয়া বলেন, আমার দোকানে তিন লক্ষাধিক টাকার মালামাল ছিলো। তা সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি আরো জানান, আমার পাশের দোকান তৈয়ার ব্যাপারীর ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে।
তৈয়ার ভূইয়া বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে গিয়ে ঘুমিয়েছি। হঠাৎ চিল্লাচিল্লি শুনে বের হয়ে দেখি বাজারে আগুন লেগেছে। এলাকাবাসি অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থানে পৌছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। খোঁজ নিয়ে যতটা জেনেছি তৈয়ার ব্যাপারী দোকানের বিদ্যুতের শট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে।
জামান / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান