চার বছরেও উদ্ধার হয়নি চেয়ারম্যান আবু হত্যার ক্লু
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ও যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর আবু হত্যার ক্লু গত চার বছরেও উদ্ধার হয়নি। আবু বকর আবুকে রাজধানীতে অপহরণের পর হত্যার ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হলেও আজও তার কোনো কূল-কিনারা পাওয়া যায়নি। তার পরিবারের অভিযোগ, ধামাচাপা পড়ে যাচ্ছে মামলাটি।
একাদশ জাতীয় সংসদ মনোনয়নের জন্য চেয়ারম্যান আবু বকর ২০১৮ সালের ১৫ নভেম্বর পল্টনের মেট্রোপলিটন হোটেল এলাকা থেকে অপহরণ হয়েছিলেন । ৪দিন পর ১৯ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকার মিডফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। ওই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা হয়। পরে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা হয় পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয় । কিন্তু গত চার বছরেও মামলাটি সম্পর্কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বা পিবিআই এর দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ কোন তথ্য তার পরিবারকে জানাতে পারেননি ।
আবু বকর আবুর ছোট বোন আঞ্জুমানারা বলেন, আমার ভাই কেশবপুরের বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন। একজন পেশাদার রাজনীতিবিদ হিসেবে মানুষের সেবা করতে যেয়ে জীবনে বিয়ে-শাদীও করেননি। অত্যন্ত পরিতাপের বিষয় গত ৪ বছরেও আমার ভাইকে হত্যার কোন ক্লু উদ্ধার হয়নি । এমনকি গত চার বছরের মধ্যে এই মামলা সম্পর্কে পুলিশের কোন দায়িত্বশীল কর্মকর্তা ভাইয়ের খুন সম্পর্কে আমাদেরকে কোন তথ্য জানাতে পারেননি । তিনি তার ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
ছবি - ইমেইলে
সোহেল পারভেজ জোয়ার্দার
কেশবপুর, যশোর।
মোবাইল নম্বর ০১৭৫৭৪৯৬৭৭৫
তারিখ ১৯.১১.২০২২।
জামান / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান