আওয়ামী লীগের আল্টিমেটাম
ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভাংচুরের চেষ্টা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর সদরে অবস্থিত বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভাংচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ নভেম্বর) রাতে ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ ঘটনার পর বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও দলীয় সুত্রে জানা যায়, শুক্রবার (১৮ নভেম্বর) রাতে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুরের চেষ্টা করে দুর্বৃত্তরা। দিন গড়িয়ে শনিবার রাতে এ ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর সাথে জড়িতদের খুঁজে বের করে প্রশাসনকে আইনের আওতায় আনার জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
এ ঘটনায় রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসদরের সোনালী ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয় নেতাকর্মীরা। প্রতিবাদসভায় স্থানীয় প্রশাসনকে আগামী ৭ দিনের মধ্যে ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানানো হয়। যদি তা না হয় তাহলে দলীয়ভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারি জানান নেতাকর্মীরা।
এ বিষয়ে ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব জানান, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ইটের টুকরা জব্দ করা হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করে পাহারায় রাখা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন জানান, এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়নি। সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে দোষীদের চিহ্নিত করার। চিহ্নিত করা হলে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied