ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জ সদরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২১-১১-২০২২ বিকাল ৫:৩৭

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২১ নভেম্বর) ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. কামরুল ইসলাম খান।

উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মো. আল জুনায়েদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) হাছিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল।

উপজেলা ভূমি অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রকৌশল দপ্তর, প্রাণিসম্পদ দপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অফিস, মুন্সীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, কারিগরি একাডেমি প্রতিষ্ঠান, প্রেসিডেন্ট স্কুল অ্যান্ড কলেজ, সদর থানা, নির্বাচন অফিস , প্রকল্প বাস্তবায়ন অফিস, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেবাসমূহ ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রদর্শন করে। মেলায় ১৬টি সেবামূলক স্টল খোলা হয়েছে।

এর আগে উপজেলা চত্বরে র‍্যালি প্রদক্ষিণ করে। বর্তমান সরকারের অনলাইনে জনকল্যাণকর সেবাসমূহ প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায়  পৌঁছে দেয়ার লক্ষ্যে  ডিজিটাল উদ্ভাবনী  মেলার আয়োজন করা হয়।

এদিকে একই দিন বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপ্তি ঘটে। ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখলকারীদের পুরস্কারসহ অন্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এ সময় উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন ডিজিটাল সেবার পরিচালক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রীতি / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত